নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ স্কুল নারায়ণগঞ্জ-এ শিক্ষক-শিক্ষিকাদের সাথে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

সভায় শিক্ষার সার্বিক উন্নয়ন, ছাত্রছাত্রীদের নৈতিক-মানসিক বিকাশ, আধুনিক শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা, এবং শিক্ষকদের সম্মান–সম্মাননা বৃদ্ধিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। মাওলানা আবদুল জব্বার শিক্ষকদের সমাজ উন্নয়নের অগ্রদূত হিসেবে উল্লেখ করে বলেন, “একজন শিক্ষকই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলেই একটি জাতি আলোকিত পথে এগিয়ে যেতে পারে।”

photo_2025-12-11_12-04-00

আলোচনা পর্বে শিক্ষক-শিক্ষিকারাও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও উন্নয়নমুখী পরামর্শ তুলে ধরেন। তিনি মনোযোগসহকারে সকল মতামত শোনেন এবং শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

photo_2025-12-11_12-04-00

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের আগমনকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।