জাতীয় নাগরিক পার্টি- এনসিপির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের উপর ১৪ জানুয়ারি সন্ধায় কাশীপুর বাশমুলি এলাকার ন্যাক্কারজনক হামলা ও হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করছি জুলাইয়ের পক্ষের শক্তির উপর অনেকদিন ধরেই পরিকল্পতিতভাবে আক্রমণ বা হত্যার চেষ্টা করা হচ্ছে৷ এক্ষেত্রে প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার। এমন চলতে থাকলে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা কোথায় গিয়ে পৌঁছাবে তা বলা দায়। এভাবে যদি এরুপ সহিংসতা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে তবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে কিনা তা নিয়ে আমরা আশংকা প্রকাশ করছি।
আমরা শুধু আমাদের না, প্রত্যেকটি দলের প্রার্থী ও আপামর জনসাধারণের নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি।
সেইসাথে নির্বাচনের আগে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করছি৷ বৃহস্পতিবার গন মাধ্যমে দেয়া এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ মাওলানা আবদুল জব্বার এবং মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন উক্ত নিন্দা ও প্রতিবাদ জানান।