গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোট ঘোষিত আগামী ৫ সেপ্টেম্বরের ‘ঢাকা-চট্টগ্রাম লং মার্চ’ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার। মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

784075785_1892923898747939_6827093024924145117_n

সভায় নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ৬ দফা দাবি আদায়ের জন্য ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী জামায়াত সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে।

786375700_1610682413744343_475952403730253241_n

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:

অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস — ভারপ্রাপ্ত আমির, নারায়ণগঞ্জ জেলা জামায়াত, হাফিজুর রহমান, সেক্রেটারি, নারায়ণগঞ্জ জেলা জামায়াত।

তাছাড়া জেলা ও মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারিবৃন্দ, কর্মপরিষদ সদস্য এবং বিভিন্ন থানা থেকে আগত আমির ও সেক্রেটারিবৃন্দ।

782455914_1054027757243574_3655538246551229644_n

778985514_28360458940306613_2006161676980998625_n

সভায় বক্তারা আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

লং মার্চের মূল সময়সূচি ও কর্মসূচি:

উপস্থিতি :সকাল ৭:০০ মতিঝিল শাপলা চত্বর, ঢাকা)

যাত্রা শুরু: সকাল ৮:০০ টা

পথসভা: নারায়ণগঞ্জ চিটাগাং রোড শিমরাইল ট্রাকস্ট্যান্ড

প্রধান অতিথি: সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ড. শফিকুর রহমান (তিনিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ পথসভায় বক্তব্য প্রদান করবেন)।