নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে জুমআর নামাজে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

এ সময় তিনি ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা, সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।