কায়েমপুর পুরাতন জামে মসজিদ, ফতুল্লা, নারায়ণগঞ্জে জুমার নামাজ আদায় করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

জুমার নামাজে তিনি মসজিদের মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি বর্তমান সমাজের অন্যতম ভয়াবহ সমস্যা মাদক ও কিশোরগ্যাংয়ের বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

775382457_1722967365635040_3484480751199466388_n

তিনি বলেন, মাদক ও কিশোরগ্যাং শুধু একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের জন্য ভয়াবহ হুমকি। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলে সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

773492159_1757997828723660_7419108671147129283_n

এ সময় তিনি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও কিশোরগ্যাংমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

774149187_1923299758362305_5738203353131805545_n