নারায়ণগঞ্জ শহরের লক্ষ লক্ষ মানুষের জন দূর্ভোগ লাঘবের জন্য শহরের মূল রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও প্রয়োজনের অতিরিক্ত অ-অনুমোদিত অটোরিকশা বন্ধের বিকল্প নেই । সরকার ও প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানাই। তবে নারায়ণগঞ্জের ভোটার পেশাদার হকার ও অটোরিকশা চালকদের পর্যায়ক্রমে ভিন্নস্থানে পূর্ণবাসন/জীবিকার ব্যবস্থা করতে হবে। একই সাথে শহরে অবৈধ সকল পার্কিং উচ্ছেদ করতে হবে। তাহলেই নগর জীবনে সত্যিই স্বস্তি ফিরে আসতে পারে। সাথে সাথে প্রস্তাবিত বিকল্প রাস্তা ও শীঘ্রই চালু করতে হবে। আমরা নগরের জনগণের কল্যাণের প্রয়োজনে যেকোনো ভালো কাজে ভূমিকা/সহযোগীতা অব্যাহত রাখবো,ইনশাআল্লাহ।
তবে চ্যালেঞ্জের বিষয় হলো, এই উচ্ছেদের পর আবার কোন রাজনৈতিক প্রশ্রয়ে বা প্রশাসনের অদৃশ্য তত্ত্বাবধানে রাস্তাঘাটে হকার পুনঃস্থাপন বা অবৈধ অটোরিক্সা শহরে প্রবেশের ব্যবস্থা করে পূর্বের অবস্থা ফিরে আসবে কি না?
আমরা নগর জীবনে স্বস্তি ও নিরাপত্তা চাই
উচ্ছেদকৃত প্রকৃত ব্যক্তিদের জন্য নিরাপদ কর্মসংস্থান চাই
ইঁদুর বিড়াল খেলা বন্ধ চাই
আইন সবার জন্য সমান তা কার্যকর দেখতে চাই
#We_want_justice